News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষক স্বার্থে ৯ দফা দাবিতে ধর্মনগরে কিষান কংগ্রেসের ডেপুটেশন
Image

কৃষক স্বার্থে ৯ দফা দাবিতে ধর্মনগরে কিষান কংগ্রেসের ডেপুটেশন

প্রতিনিধি, ধর্মনগর, ২৯ নভেম্বর : ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেসের উদ্যোগে আজ ধর্মনগরে কৃষক স্বার্থরক্ষায় এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষকদের নিত্যদিনের সমস্যাকে কেন্দ্র করে ৯ দফা দাবিপত্র রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসকের নিকট জমা দেয় উত্তর জেলা কিষান কংগ্রেস কমিটি।

ডেপুটেশনে কৃষক–স্বার্থ সংশ্লিষ্ট যেসব গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য, কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার গেট খোলার সময়সীমা বৃদ্ধি, সময়মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাডলাইট স্থাপনের কারণে কৃষিজমির ক্ষয়ক্ষতি নিরপেক্ষ তদন্ত, ক্ষতির পরিমাণ অনুযায়ী উপযুক্ত ভর্তুকি প্রদান

কিষান কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষকরা নানা সমস্যার মধ্য দিয়ে চলেছেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার কৃষকরা অতিরিক্ত ভোগান্তির শিকার। তাই সরকারকে দ্রুত এসব দাবি পূরণে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ডেপুটেশন প্রদানের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য, জেলা কংগ্রেস কমিটির সদস্যসহ উত্তর জেলা কিষান কংগ্রেসের একাধিক নেতা–কর্মী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি মেনে না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Releated Posts

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top