News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওবিসি ছাত্রদের বকেয়া স্কলারশিপ দ্রুত মেটানোর দাবিতে এসএফআই-র ডেপুটেশন
Image

ওবিসি ছাত্রদের বকেয়া স্কলারশিপ দ্রুত মেটানোর দাবিতে এসএফআই-র ডেপুটেশন

আগরতলা, ২৮ নভেম্বর: ওবিসি ছাত্রদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বকেয়া স্কলারশিপ অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বুধবার ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়।

এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুদিন ধরে ওবিসি ছাত্রছাত্রীরা স্কলারশিপের অর্থ না পাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। দীর্ঘ মেয়াদে অর্থ না মেলায় তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনে প্রভাব পড়ছে। এই অবস্থায় দ্রুত স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্য কমিটির প্রতিনিধিরা দপ্তরে স্মারকলিপি জমা দেন।

ডেপুটেশনের মাধ্যমে এসএফআই নেতৃত্ব অভিযোগ করেন, স্কলারশিপের বিলম্বের কারণে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই দপ্তরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিনের ডেপুটেশনে এসএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। দপ্তর স্মারকলিপি গ্রহণ করেছে এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন এসএফআই নেতৃত্ব।

Releated Posts

এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা

আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ নরম হতে শুরু…

ByByReshmi Debnath Apr 23, 2026

তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য

আগরতলা, ২৩ এপ্রিল: তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ এপ্রিল: বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি। এই সংশোধনী বিল ভারতে নারী…

ByByReshmi Debnath Apr 23, 2026

বাংলায় কর্মচারী ও মহিলারা বিজেপিকে সমর্থন করবেন: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ২৩ এপ্রিল: পশ্চিমবঙ্গের এই নির্বাচনে কর্মচারী ও মহিলারা বিজেপিকে ভোট দেবেন এবং মানুষ বাংলাকে বাঁচাতে বিজেপিকেই ভোট…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top