News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২ মাসের শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য, অভিযোগ নার্সের বিরুদ্ধে
Image

২ মাসের শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য, অভিযোগ নার্সের বিরুদ্ধে

আগরতলা, ২৮ নভেম্বর: ২ মাসের শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কুলাই হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে নার্সের বিরুদ্ধে অভিযোগ উঠছে।

জানা যায়, গন্ডাছড়া হাসপাতাল থেকে শারীরিক অসুস্থতার কারণে মাত্র দুই মাসের এক শিশুকে চারদিন আগে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ ডা. পবন দেববর্মার তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছিল। তবে শুক্রবার দুপুরে শিশুটির মৃত্যু হলে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, শিশুর মৃত্যুর কিছুক্ষণ আগে নার্স দুটি ইনজেকশন পুশ করেন। তাঁদের দাবি, ইনজেকশন দেওয়ার পরই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়। পরিবারের সদস্যরা নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন।

তবে হাসপাতালের চিকিৎসকের আশঙ্কা, শিশুটির মৃত্যু অন্য কোনও শারীরিক জটিলতার কারণে হতে পারে। চিকিৎসকের প্রাথমিক মন্তব্য অনুযায়ী, শিশুটি আগেই গুরুতর অসুস্থ ছিল এবং তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। শিশুটির অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top