News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনাতলায় দাঁড়িয়ে থাকা ইকো গাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড, মুহূর্তে চাঞ্চল্য
Image

সোনাতলায় দাঁড়িয়ে থাকা ইকো গাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড, মুহূর্তে চাঞ্চল্য

আগরতলা, ২৮ নভেম্বর: খোয়াই সোনাতলা ভারত মাতা ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা একটি ইকো গাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, দোকান খুলতে এসে প্রথমে তিনি গাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর কাছাকাছি গিয়ে দেখতে পান, ইকো গাড়িটিতে হঠাৎই আগুন ধরে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি স্পষ্টভাবে জানাতে পারেননি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই।
হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিভাবে এই অগ্নিকাণ্ড তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top