News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার স্বৈরাচারী, এটি নয়া ফ্যাসিস্ট শক্তি: মানিক দে
Image

বিজেপি সরকার স্বৈরাচারী, এটি নয়া ফ্যাসিস্ট শক্তি: মানিক দে

আগরতলা, ২৮ নভেম্বর: বিজেপি সরকার স্বৈরাচারী সরকার, এটি নয়া ফ্যাসিস্ট শক্তি। গোটা রাজ্যব্যাপী বিরোধীরা আক্রান্ত হচ্ছেন। গনতন্ত্র বিলুপ্ত হচ্ছে। গোটা রাজ্যব্যাপী বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে মানুষের সমর্থন হারিয়ে তারা দিশেহারা হয়ে গেছেন। তাই হতাশাগ্রস্থ হয়ে তারা বিরোধীদের আক্রমণ করছে। আজ আগরতলায় এক বিক্ষোভ মিছিল থেকে এমনটাই বললেন সিপিআইএম নেতৃত্ব মানিক দে।

আজ ধর্মনগরে সিপিআইএম কর্মী অমিতাভ দত্ত এবং রতন রায়ের উপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল থেকে সিপিআইএম কর্মী অমিতাভ দত্ত এবং রতন রায়ের উপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিনের বিক্ষোভ থেকে সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে এগিয়ে এসে আন্দোলনে সামিল হওয়ার আহবান জানান সিপিআইএম নেতৃত্বগণ।

Releated Posts

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে…

ByBySandeep Biswas Jul 24, 2026
Scroll to Top