News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রা মথা জনসভাকে সামনে রেখে জোরদার নিরাপত্তা ব্যবস্থা শহরে, ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় নজরদারি
Image

তিপ্রা মথা জনসভাকে সামনে রেখে জোরদার নিরাপত্তা ব্যবস্থা শহরে, ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় নজরদারি

আগরতলা, ২৭ নভেম্বর: তিপ্রা মথা জনসভাকে সামনে রেখে জোরদার নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী আহরতলাকে। ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

আইজিপি(আইনশৃঙ্খলা) জানিয়েছেন, বৃহস্পতিবারের এই জনসমাবেশকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দূর দূরান্ত থেকে জনসমাবেশে যোগদান করার জন্য আগত কর্মী সমর্থকদের ভিড় সামাল দিতে বিশেষ ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পার্কিং সহ সমাবেশ এলাকায় যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। ত্রিপুরা পুলিশ, সিআরপিএফ এবং টিএসআর এর আধিকারিকরা সব ধরনের পরিচিতি মোকাবেলার দেওয়ার জন্য তৈরি রয়েছেন। পাশাপাশি ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। যাকে কেন্দ্র করে সহজেই ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। সর্বোপরি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এই সমাবেশ সম্পূর্ণ করার জন্য প্রশাসন বদ্ধপরিকর বলেই জানিয়েছেন তিনি।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top