News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিড-ডে-মিলের গ্যাস সিলিন্ডার চুরি, আতঙ্কে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা
Image

মিড-ডে-মিলের গ্যাস সিলিন্ডার চুরি, আতঙ্কে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা

আগরতলা, ২৭ নভেম্বর: বিশ্রামগঞ্জ সমতল আমতলী ভিলেজের বৃন্দাবন সেনাপতি পাড়া ইংলিশ মিডিয়াম জুনিয়র বেসিক স্কুলে ফের ঘটলো চুরির ঘটনা ঘটেছে। শিশুদের মিড-ডে-মিলের রান্নায় ব্যবহৃত দুটি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার নিত্যদিনের মতোই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল পরিবেশন শেষে নির্ধারিত সময়ে স্কুল বন্ধ করেন প্রধান শিক্ষক
আরুণ দেববর্মা। তবে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান, স্কুলের সামনের গ্রিল এবং স্টোররুমের তালা ভেঙে
চোর গ্যাস সিলিন্ডার দুটি নিয়ে গেছে।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই ওই এলাকায় দুটি মোটরবাইক চুরির ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই স্কুলে এ ধরনের চুরি স্থানীয়দের আরও উদ্বিগ্ন করে তুলেছে। ঘটনার পর বিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত গ্যাস সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top