News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের ড্রেন নির্মাণের জন্য রাস্তা কাটতে গিয়ে কাটা পড়লো গ্যাসের পাইপলাইন, জন দুর্ভোগ চরমে
Image

ফের ড্রেন নির্মাণের জন্য রাস্তা কাটতে গিয়ে কাটা পড়লো গ্যাসের পাইপলাইন, জন দুর্ভোগ চরমে

আগরতলা, ২৭ নভেম্বর: গোটা শহরজুড়ে পরিকল্পনাহীনভাবে স্মার্টসিটি প্রকল্পের উদ্যোগে ড্রেন নির্মাণের কাজকে কেন্দ্র করে রাস্তা খননের ফলে দুর্ভোগে পড়ছেন সাধারণ জনগণ। আজ পুনরায় ড্রেনের কাজ করতে গিয়ে গ্যাসের পাইপলাইন কেটে ফেলা হয়। যদিও রাস্তা খননের কাজে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পাইপলাইনের অবস্থান সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন। দপ্তরগুলির নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে তৈরি সমস্যার খেসারত দিচ্ছেন সাধারণ জনগণ।

ড্রেনের কাজ একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ আগরতলায়। ফের ড্রেনের কাজ করতে গিয়ে কেটে যায় গ্যাসের পাইপ লাইন। এই ঘটনাটি ঘটেছে আজ মহিলা মহাবিদ্যালয়ের সামনে। স্মার্ট সিটির প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণের জন্য ড্রজার দিয়ে রাস্তা কাটা হচ্ছিল এই দিন। তখনই গ্যাসের পাইপলাইন কেটে যায়। মুহূর্তের মধ্যেই এলাকার গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপাকে পড়েন সাধারণ জনগন। এদিকে টিএনজিসিএল এর আধিকারিকদের খবর দেওয়া হলে কিছু সময় পরে তারা ঘটনাস্থলে পৌঁছান। তাদের দাবি, প্রতাপগড় এলাকায় জরুরীকালীন কিছু কাজ করছিলেন তারা। তাই সেই কাজ শেষ করেই তাদের এই এলাকায় আসতে হয়েছে। ফলে কিছুটা দেরি হয়েছে।

এদিকে ড্রেন নির্মাণের কাজে নিয়োজিত আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে তারা জানান টিএনজিসিএল এর আধিকারিকদের সঙ্গে তাদের কথা হয়েছে। তবে এই জায়গায় কোন গ্যাসের পাইপলাইন রয়েছে বলে তাদের জানা ছিল না। ফলে তাদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা রাস্তা খননের কাজে হাত দেওয়ার আগে রাস্তার নিচে গ্যাস, জলের যেসকল পাইপ লাইন রয়েছে, তাদের আধিকারিকদের সঙ্গে গোটা এলাকার পাইপের নকশা নেওয়া বাঞ্ছনীয়। যাতে রাস্তা খননের কাজ করতে গিয়ে কোনোভাবেই সেই পাইপলাইন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু ড্রেন খননের কাজে নিয়োজিত আধিকারিকরা সাবলীল ভাষায় উত্তর দিলেন তারা জানেন না এখানে পাইপলাইন ছিল। ফলে দপ্তরের মধ্যে যে সমন্বয়ের অভাব রয়েছে তার বলার অপেক্ষায় রাখেনা।

উল্লেখ্য, ড্রেন নির্মাণ ও সংস্কারের জন্য স্মার্ট সিটির যে কাজ চলছে তার দরুন গোটা রাজধানীতে এক অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। যত্রতত্র রাস্তা কাটার ফলে একদিকে যেমন যানজট বৃদ্ধি পাচ্ছে তেমন কাটা পড়ছে একাধিক গুরুত্বপূর্ণ পাইপ লাইন। এবারে প্রথম নয়, এর আগেও বিভিন্ন এলাকায় এই পাইপ লাইন কাটা পড়েছে ড্রেনের কাজ করতে গিয়ে। প্রতিক্ষেত্রেই সাধারণ জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এমনকি আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় সেই পাইপ লাইন মেরামত করা হলেও সেটি এখনো স্বাভাবিক হয়নি। যেনতেনও প্রকারে এই মেরামতের ফলে স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিক।

এমনকি, শহরের প্রাণকেন্দ্র লক্ষীনারায়ণ বাড়ি রোডে গণেশ চতুর্থীর পরের দিন জলের পাইপলাইন রাস্তা খনন করতে গিয়ে কাটা পড়েছিল। যেনতেন প্রকারে সেই পাইপ লাইন মেরামত করার ফলে আজও পানীয় জলের স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন ওই এলাকার জনগণ। এলাকার পানীয় জলের যে গতি সাধারণ জনগণের পাওয়ার কথা আজ পর্যন্ত সেই পরিমাণ জল পাচ্ছেন না জনগণ। ফলে বিকল্প পথে ভরসা করে তাদের দিন গুজরাণ করতে হচ্ছে। বারবার দপ্তরের আধিকারিকদের অভিযোগ জানানোর হলেও এত মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো সুরাহা মিলছে না। ফলে এক প্রকার ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে।

স্মাটসিটি প্রকল্পের আওতায় রাজধানীর নিকাশি ব্যবস্থাকে স্বাভাবিক করার জন্য এই ড্রেন নির্মাণ করা হলেও নির্মাণ কাজ চলাকালীন কিছু আধিকারিকদের বদান্যতায় সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ নাগরিক। একপ্রকার বলা চলে, দপ্তরগুলির নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব, অপরিপক্ক পরিকল্পনার ফলেই গোটা শহরেই অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। শহরের উন্নয়নে সুপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করা হোক, দাবি স্থানীয়দের।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top