News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় একাধিক এলাকায় জন্মসনদ নিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে চারঘন্টার গণঅবস্থান তৃণমূল কংগ্রেসের
Image

ত্রিপুরায় একাধিক এলাকায় জন্মসনদ নিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে চারঘন্টার গণঅবস্থান তৃণমূল কংগ্রেসের

আগরতলা, ২৬ নভেম্বর: ত্রিপুরায় জাতীয় নির্বাচন কমিশন এখনও এসআইআর ঘোষণা না করে নি। কিন্তু গ্রাম-গঞ্জের জন্মসনদ সহ বিভিন্ন নথি চেয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ওপর ক্রমাগত হয়রানি করেছে বিজেপি এমনটাই অভিযোগ তুলে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে চার ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে তৃণমূল কংগ্রেস। ওই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পরবর্তী সময়ে তাঁদেরকে আটক করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।

এদিন শান্তনু সাহা বলেন, নির্বাচন কমিশন যখন কোনও নোটিশই দেয়নি, তখন সাধারণ মানুষকে কেন জন্মের কাগজ, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে? এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি ছাড়া আর কিছুই নয়। তিনি আরও অভিযোগ করেন , এই ধরনের ঘটনায় প্রশাসনের কোনো সক্রিয় ভূমিকা নেই, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা যেভাবে আতঙ্ক ছড়িয়েছে সেভাবে ত্রিপুরায়ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

এই পরিস্থিতির প্রতিবাদে যুব তৃণমূল আজ সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে চার ঘণ্টার গণ অবস্থান পালন করা হবে। তাঁর কথায়, কাগজপত্র নিয়ে অযথা হয়রানি বন্ধ, সংখ্যালঘু নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকারের সুরক্ষাসহ একাধিক ইস্যুতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তাঁর দাবি, সরকার এবং শাসক দল ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা সতর্ক করে দেয়, অতিসত্বর এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিরোধী দল।

এদিকে, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগাম অনুমতি ছাড়াই তাঁরা গণঅবস্থান সংগঠিত করেছে। তাতে যান চলাচলে ব্যাঘাত ঘটে। তাই তাঁদেরকে আটক করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা

আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ নরম হতে শুরু…

ByByReshmi Debnath Apr 23, 2026

তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য

আগরতলা, ২৩ এপ্রিল: তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ এপ্রিল: বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি। এই সংশোধনী বিল ভারতে নারী…

ByByReshmi Debnath Apr 23, 2026

বাংলায় কর্মচারী ও মহিলারা বিজেপিকে সমর্থন করবেন: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ২৩ এপ্রিল: পশ্চিমবঙ্গের এই নির্বাচনে কর্মচারী ও মহিলারা বিজেপিকে ভোট দেবেন এবং মানুষ বাংলাকে বাঁচাতে বিজেপিকেই ভোট…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top