News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে রাজনৈতিক অশান্তি: পরপর হামলা, পথ অবরোধ ও সংঘর্ষে উত্তেজনা চরমে
Image

ধর্মনগরে রাজনৈতিক অশান্তি: পরপর হামলা, পথ অবরোধ ও সংঘর্ষে উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ নভেম্বর: ধর্মনগরে গতকাল রাতে দুষ্কৃতীদের দ্বারা জেলা কংগ্রেস ভবনে আগুন লাগানোর চেষ্টা ঘিরে শুরু হওয়া উত্তেজনা আজ রীতিমতো বিস্ফোরক আকার নিল। ঘটনাটির প্রতিবাদে সকালে কংগ্রেস (আই) দল ধর্মনগর সেন্ট্রাল রোডে কংগ্রেস ভবনের সামনেই পথ অবরোধ করে। কিছুক্ষণ পর তারা অবরোধ উঠে এবং কংগ্রেস ভবনে সংসদ দিবস নিয়ে আলোচনা করছিলেন তখনই পরিস্থিতি দ্রুতই নতুন দিকে মোড় নেয়।

অবরোধ প্রত্যাহারের পরই বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে কংগ্রেস ভবনের সামনেই বিজেপি কর্মীরা পথ অবরোধ শুরু করে। ঠিক সেই সময় অপর দিক থেকে সিপিআইএম দলের সদস্যরা সংবিধান দিবস উপলক্ষে ধর্মনগর এসডিএম অফিসের সামনে জমায়েত শেষ করে প্রচার কর্মসূচি শেষ করে ফিরছিলেন।

অভিযোগ, সিপিআইএম কর্মীদের ফেরার সময় পথ অবরোধে থাকা প্রায় ২০০–২৫০ জন বিজেপি কর্মী হঠাৎই তাঁদের ওপর হামলা চালায়। ভেঙে ফেলা হয় সিপিআইএমের মাইক, বাদ্যযন্ত্র, টুকটুক এবং দলীয় সামগ্রী। কর্মীদের ওপর চলে মারধর। এতে গুরুতর আহত হন চারজন সিপিআইএম কর্মী—যার মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, ধর্মনগর এর সম্পাদক অভিজিত দে এবং আরও দুই কর্মী।

ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও—উত্তর জেলার অ্যাডিশনাল এসপি ঘটনাস্থলেই ছিলেন—তবুও অভিযোগ, তাঁদের সামনেই হামলা চালানো হয়। সাংবাদিকরা তাঁর কাছে প্রতিক্রিয়া চাইলে তিনি স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।

এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি কর্মীরা ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে হামলা চালিয়ে ভবনের আসবাবপত্র ভাঙচুর করে এবং কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধর করে। আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ক্রমাগত হামলা, পথ অবরোধ ও রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে ধর্মনগর শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top