News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় যুবক-যুবতির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় যুবক-যুবতির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

উদয়পুর, ২৬ নভেম্বর : উদয়পুরে হোলাখেত রেল ব্রিজের কাছে হোন্ডা আউরা গাড়ি থেকে দুই যুবক যুবতীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। উদয়পুরের হোলাখেত রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি হোন্ডা আউরা গাড়ির ভিতর থেকে এক যুবক ও এক যুবতীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকালে গুলি আওয়াজ পেয়ে স্থানীয়দের চোখে পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন। দমকল কর্মীরা পৌঁছে প্রথমে যুবককে গাড়ি থেকে বের করে জীবিত ভেবে জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গাড়ির পেছনের আসন থেকেই গুলিবিদ্ধ অবস্থায় যুবতীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। আরকে পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে এই গুলিবিদ্ধ মৃত্যুর ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খুন নাকি আত্মহত্যা—সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, মৃত যুবকের নাম জুলুস মিয়া, তার বাড়ি কাকরাবন। যুবতীর পরিচয় প্রকাশ্যে আসেনি এখনো। ঘটনাকে কেন্দ্র করে গোটা উদয়পুর শহরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে নানান জল্পনা-কল্পনা চলছে। ফরেনসিক দল গাড়িটি পরীক্ষা করে প্রাথমিক নমুনা সংগ্রহ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আপাতত কিছুই জানায়নি। ঘটনার প্রকৃত কারণ ও ঘটনার সময়ের সঠিক চিত্র জানতে গাড়ির সিসিটিভি ট্রেস, কল ডিটেইলস এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top