News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারত–বাংলাদেশ সীমান্তে পাচার রোধে বিএসএফের গুলি, আহত তরুণ
Image

ভারত–বাংলাদেশ সীমান্তে পাচার রোধে বিএসএফের গুলি, আহত তরুণ

আগরতলা, ২৪ নভেম্বর: সোমবার সকাল প্রায় ১০টা ২৫ মিনিটে উত্তর ত্রিপুরার ব্রজেন্দ্রনগর এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে পাচার রোধে অভিযান চালানোর সময় বিএসএফের গুলিতে আহত হন এক ভারতীয় যুবক। ঘটনাটি ঘটে ৯৭ ব্যাটালিয়নের সি–কোম্পানির অন্তর্গত ব্রজেন্দ্রনগর বিওপি এলাকার বিএফএল নং ১৩৮–১৩৯ এবং গেট নং–১০-এর কাছে।

আহত যুবকের নাম আকাশ দাস (২৭)। সে অগ্নিপাসা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত গোপাল দাসের পুত্র। অভিযোগ, সীমান্তের কাঁটাতার কেটে বাংলাদেশে মালপত্র পাচারের চেষ্টা করার সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে দেখতে পেয়ে বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে আনতে জওয়ানরা এক রাউন্ড গুলি ছোড়েন, যা আকাশ দাসের পেটে লাগে বলে জানা গেছে।

আহত অবস্থায় তাকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও পেটের ভেতরে এখনও গুলি থাকতে পারে—এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে অবৈধ পাচার চেষ্টা এবং বিএসএফের গুলি চালানোর ঘটনায় স্থানীয় থানার পাশাপাশি বিএসএফ কর্তৃপক্ষ পৃথকভাবে তদন্ত চালাচ্ছে।

Releated Posts

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

এসএমএ আক্রান্ত ছোট্ট মনশ্রীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ, বিপ্লব দেবকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ-তে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়ে কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 17, 2026

প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিককে সুস্থ রাখা। সে জন্য প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের…

ByByReshmi Debnath Aug 17, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে বিপ্লব

আগরতলা, ১৭ আগস্ট: পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয়…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top