News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক
Image

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার আদালতে সোপর্দ করার জন্য নিয়ে আসা ওই বন্দি পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে আদালত চত্বর থেকেই তাকে পুনরায় আটক করতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে, আদালতের লকআপে শৌচালয়ের ব্যবস্থা না থাকায় বিচারাধীন বন্দিদের প্রয়োজনের সময় লকআপের বাইরে নিয়ে যেতে হয়। সোমবারও একইভাবে এক বিচারাধীন বন্দিকে শৌচাগারে নিয়ে যাওয়ার জন্য লকআপের বাইরে আনা হয়েছিল। সেই সময় পুলিশের নজর এড়িয়ে ওই বন্দি আদালত চত্বর থেকে পালিয়ে যায়।

ঘটনা জানাজানি হতেই আদালত চত্বরে থাকা নিরাপত্তাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়। খবর দেওয়া হয় সংশ্লিষ্ট থানায়। পরে অতিরিক্ত পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেন।
দীর্ঘক্ষণ তল্লাশির পর আদালত চত্বরের আশপাশ থেকেই ওই বিচারাধীন বন্দিকে পুনরায় আটক করতে সক্ষম হয় পুলিশ।

তবে পুলিশের হেফাজত থেকে আদালত চত্বরের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকা থেকে বিচারাধীন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। একইসঙ্গে আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দিদের নজরদারি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top