News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, শৌচালয়ের ভেতরে যুবকটিকে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরতম চিকিৎসক ডা. চাঁদনী দেববর্মা পরীক্ষা-নিরীক্ষার পর যুবকটিকে মৃত বলে ঘোষণা করেন।

তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরবর্তী তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top