News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়া কর্মীকে হাসপাতালে পাঠিয়ে আবারও মুখ্যমন্ত্রীর মানবিক মুখ প্রকাশ্যে
Image

অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়া কর্মীকে হাসপাতালে পাঠিয়ে আবারও মুখ্যমন্ত্রীর মানবিক মুখ প্রকাশ্যে

আগরতলা, ২৩ নভেম্বর : অজ্ঞতা বিপদ ডেকে আনতে পারে উল্লেখ করে সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার বড়দোয়ালী মণ্ডলের মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। ‘আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান’-এর কর্মসূচি চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন মহিলা কার্যকর্তা ডোনা রায়।

ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। পরে তাঁর নির্দেশে তড়িঘড়ি আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলা কার্যকর্তাকে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আবারও ফুটে উঠল তাঁর মানবিকতা।

সম্মেলনে উপস্থিত কার্যকর্তা ও সদস্যরা জানান, মুখ্যমন্ত্রীর সময়োপযোগী হস্তক্ষেপে সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। ঘটনার পর সম্মেলন কিছু সময়ের জন্য স্থগিত রাখা হলেও পরবর্তীতে কর্মসূচি পুনরায় শুরু হয়।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top