News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই তাঁত চৌমুহনীতে অবৈধ বিলেতি মদসহ এক যুবক আটক
Image

খোয়াই তাঁত চৌমুহনীতে অবৈধ বিলেতি মদসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ নভেম্বর: খোয়াই তাঁত চৌমুহনী এলাকায় অবৈধভাবে বিলেতি মদ মজুদ রাখার অভিযোগে এক মদ পাচারকারীকে আটক করেছে মহিলা থানার পুলিশ। শনিবার বেলা প্রায় দুইটা নাগাদ খোয়াই মহিলা থানার পুলিশ ও সাদা পোশাক পরিহিত পুলিশের যৌথ অভিযানে তাঁত চৌমুহনী এলাকা থেকে সুমন দেববর্মন নামের এক যুবককে আটক করা হয়।

মহিলা থানার সাব-ইন্সপেক্টর চম্পা দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত অবৈধ বিলেতি মদ।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও জোরদার করা হবে।

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top