News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন রাজনৈতিক পতাকার আড়ালে দূর্বৃত্তরা রাজ্যে হামলা সংঘটিত করছে, শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত : প্রদ্যোত
Image

বিভিন্ন রাজনৈতিক পতাকার আড়ালে দূর্বৃত্তরা রাজ্যে হামলা সংঘটিত করছে, শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত : প্রদ্যোত

আগরতলা, ২২ নভেম্বর: বিভিন্ন রাজনৈতিক দলের নামের আড়ালে দূর্বৃত্তরা রাজ্যে হামলাগুলো করছে। রাজনৈতিক পতাকার আড়ালে লুকিয়ে থাকা এসব হামলাকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, গুন্ডাদের কখনো রাজনৈতিক ধর্ম জাত হয় না। আজ রাজ্যের ফিরে এসেই মথার দলীয় কার্যালয়ে ধারাবাহিক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।

এদিন প্রদ্যোত বলেন, গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বেশ কিছু জায়গায় তিপরা মথার অফিসে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। শুধু সংগঠনের অবকাঠামোই নয় মাঠে কাজ করা সাধারণ কর্মীরাও বারবার আক্রমণের শিকার হচ্ছেন। কিন্তু রাজ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তিপরা মথাকে দায়ী করা হচ্ছে। তাঁর প্রশ্ন, মথার কর্মীরা দলীয় কর্মীদের আক্রমণ করবে কেন বা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেবে কেন। যারা মথার কর্মীদের আক্রমণ করছে তাঁদের অতিসত্বর গ্রেফতার করা দরকার। কারণ তাঁরা সকলেই দূর্বৃত্ত।

তিনি আরও দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নামের আড়ালে দূর্বৃত্তরা হামলাগুলো সংগঠিত করছে। রাজনৈতিক পতাকার আড়ালে লুকিয়ে থাকা এসব হামলাকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রদ্যোত স্পষ্টভাবে বলেন, দূর্বৃত্তদের কখনো রাজনৈতিক ধর্ম নেই। হামলাকারীদের গ্রেফতার করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনার অনুরোধ জানান। আর তাদের রাজনৈতিক নিরাপত্তা দেওয়া উচিত নয়।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top