News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গন্ডাছড়ায় পুকুর থেকে উদ্ধার নিখোঁজ পরিযায়ী শ্রমিকের মৃতদেহ
Image

গন্ডাছড়ায় পুকুর থেকে উদ্ধার নিখোঁজ পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

আগরতলা, ১৯ নভেম্বর: গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী ইংলিশ মিডিয়াম স্কুলের পাশের পুকুর থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম কিরণ মাঝি, বাড়ি বিহারে। তিনি তাঁর বাবার সঙ্গে গন্ডাছড়ার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর থেকে কিরণ মাঝি নিখোঁজ ছিলেন। পরিবার ও সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্কুল সংলগ্ন পুকুরে একটি দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত গন্ডাছড়া থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে সনাক্ত করে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কিরণ মাঝি মূক ও বধির ছিলেন, পাশাপাশি মানসিকভাবেও কিছু অসুস্থ ছিলেন। তবে কীভাবে তিনি পুকুরে পড়ে গেলেন বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কি না তা নিয়ে পুলিশ এখনই কিছু বলতে পারছে না।
মৃতদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top