News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার প্রথম সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
Image

ত্রিপুরার প্রথম সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আগরতলা, ১৯ নভেম্বর : ত্রিপুরার প্রথম সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। এছাড়া আজ মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, রাজ্যে ২৮ টি সুপারভাইজার পদে আইসিডিএসে লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে সরাসরি টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দ্রুতই জারি করা হবে নোটিফিকেশন, বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, সমবায় দপ্তরে জিআরবিটির মাধ্যমে মোট ৯৭টি পদে নিয়োগ করা হবে। তাছাড়া, আরবান দপ্তরের তরফে মোট ১৪ থানা পোস্টে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারদের।

তাঁর কথায়, মোট ৮ জন ফ্যাকাল্টি মেম্বার এবং সাপোর্টিং স্টাফ ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে নিয়োগ করা হবে। পাশাপাশি,রাজ্যে আরও নতুন করে খোলা হবে ১০৯০ টি অঙ্গনওয়াড়ি সেন্টার। সে সঙ্গে নিয়োগ করা হবে ১০৯০ জন স্টাফ এবং হেল্পারদের, বলে জানান তিনি।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top