News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তপশিলি জাতি সম্প্রদায়ের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: মন্ত্রী সুধাংশু দাস
Image

তপশিলি জাতি সম্প্রদায়ের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৮ নভেম্বর: তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্পগুলির সুফল প্রত্যেক উপভোক্তার কাছে পৌঁছে দিতে দপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, আজ এমনটাই বললেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস।

আজ গোর্খাবস্তির জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে তপশিলি জাতি কল্যাণ দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই বার্তা দেন।

তিনি বলেন, তপশিলি জাতি সম্প্রদায়ের কল্যাণে নেওয়া প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে দপ্তরের কর্মসূচির অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি আগামী অর্থবছরের কর্মপরিকল্পনা সময়মতো রূপায়ণে দপ্তরকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে।

এদিনের সভায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা বিষয়ে দপ্তরের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি এসসি ওয়েলফেয়ার বিভাগের ছাত্রছাত্রীদের বিভিন্ন বৃত্তি প্রকল্প, বৃত্তি প্রদান প্রক্রিয়া ও বিদ্যমান সমস্যাগুলিও বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top