News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে ফের নিশিকুটুম্বের হানা, ন্যায্য মূল্যের দোকানে চুরি, পুলিশের টহল ব্যবস্থায় প্রশ্ন
Image

বিশালগড়ে ফের নিশিকুটুম্বের হানা, ন্যায্য মূল্যের দোকানে চুরি, পুলিশের টহল ব্যবস্থায় প্রশ্ন

বিশালগড়, ১৮ নভেম্বর : পুলিশের রাতের টহলকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ফের চুরির ঘটনা ঘটল বিশালগড়ে। গতরাতে রতননগরে একটি ন্যায্য মূল্যের দোকানে হানা দেয় চোরের দল। টিনের চাল কেটে বিপুল পরিমাণ রেশনসামগ্রী নিয়ে পালিয়েছে বলে অভিযোগ দোকান মালিকের।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ন্যায্যমূল্যের দোকানের মালিক এসে চুরি যাওয়া বিষয়টি দেখতে পান। সাথে সাথে তিনি পুলিশকে খবর দিয়েছেন। এদিকে সম্প্রতি এলাকায় টহলদারি বাড়ানোর আশ্বাস দিলেও বারবার এমন ঘটনা ঘটে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

দোকান মালিকের দাবি, প্রতিদিন রাতে পুলিশ টহল দেওয়ার কথা থাকলেও ঠিক কোন সময়ে টহল হয় তা কেউ বুঝে উঠতে পারছে না। এর আগেও এলাকায় বেশ কয়েকবার চুরি হয়েছে। তাঁর কথায়, চোরের দল ১৫০ কেজি মশলা এবং ৫০ কেজি চিনি নিয়ে পালিয়েছে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top