News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা পাচার করতে গিয়ে আটক তিপ্রা মথার দুই নেতা
Image

গাঁজা পাচার করতে গিয়ে আটক তিপ্রা মথার দুই নেতা

আগরতলা, ১৭ নভেম্বর: গাঁজা সমেত তেলিয়ামুড়া থানার পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, দুই অভিযুক্ত তিপ্রা মথার নেতা।আটককৃতদের নাম সন্তোষ দেববর্মা ও শ্যামল দেববর্মা।
গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের অবৈধভাবে গাঁজা নিয়ে যাওয়ার সময় গাঁজা সহ আটক করতে সক্ষম হয়।

পুলিশের বক্তব্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার পরিমাণ ১৭ কেজি ৯০০ গ্রাম এবং আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের।

এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গাঁজাগুলো উদ্ধার করার পাশাপাশি শ্যামল দেববর্মা এবং সন্তোষ দেববর্মা নামে দুই যুবককে আটক করা হয়েছে, এদের মধ্যে একজনের বাড়ি রাধাপুর থানা এলাকায় এবং অপরজন মান্দাই এলাকার বলে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এমনটাই দাবি পুলিশের।

ত্রিশাবাড়ি রেলস্টেশন বা রেলস্টেশন চত্বরে গাঁজা সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, স্বাভাবিকভাবেই এর পরিপ্রেক্ষিতে জিআরপি পুলিশের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top