News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় প্রেস দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টদের শুভেচ্ছা বার্তা, রাজ্যে নানা কর্মসূচি পালন
Image

জাতীয় প্রেস দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টদের শুভেচ্ছা বার্তা, রাজ্যে নানা কর্মসূচি পালন

আগরতলা, ১৬ নভেম্বর: আজ জাতীয় প্রেস দিবস। এই বিশেষ দিন উপলক্ষে সাংবাদিক ও গণমাধ্যমের সকল কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এক বার্তায় তিনি বলেন, “সত্য, স্বচ্ছতা ও জনসেবার প্রতি সাংবাদিকদের নিরলস নিষ্ঠাই আমাদের গণতান্ত্রিক কাঠামোকে আরও দৃঢ় করে।” তিনি আরও উল্লেখ করেন, সমাজকে সচেতন, তথ্যসমৃদ্ধ ও ক্ষমতাবান রাখতে গণমাধ্যমের ভূমিকা অতুলনীয়। মুখ্যমন্ত্রী সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

অন্যদিকে, রবিবার সকালে বিশালগড় সিপাহীজলায় জাতীয় প্রেস দিবস পালন করা হয়। চায়ের আড্ডা ও অনানুষ্ঠানিক আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে স্থানীয় প্রেসক্লাব। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক গৌতম ঘোষ, সাংবাদিক কুমার গৌবর রায়, সাংবাদিক সুরজিৎ দেবনাথসহ অন্যান্যরা। দিবসের তাৎপর্য ও সাংবাদিকতার নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক সুশান্ত দেব।

এদিকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় লেখেন, “জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে সমস্ত সংবাদপত্র, বৈদ্যুতিন চ্যানেল ও সংবাদমাধ্যমের সাথে যুক্ত সকল বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি-শুভেচ্ছা ও অভিনন্দন।”

সাংসদ রাজীব ভট্টাচার্যও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কর্মরত সকল সাংবাদিকদের প্রতি জাতীয় প্রেস দিবসের শুভেচ্ছা রইল।

রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের সম্মান জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় প্রেস দিবস।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top