News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৭ নভেম্বরের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেলের কোনো সম্পর্ক নেই, দাবি বিপ্লব করের
Image

১৭ নভেম্বরের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেলের কোনো সম্পর্ক নেই, দাবি বিপ্লব করের

আগরতলা, ১৫ নভেম্বর : ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘই বৈধ সংগঠন এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আগামী ১৭ নভেম্বরের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেলের কোনো সম্পর্ক নেই। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন কনভেনার বিপ্লব কর।

বিপ্লব কর অভিযোগ করেন, ত্রিপুরায় বিজেপির কোনো স্বতন্ত্র শ্রমিক সংগঠন নেই। তিনি বলেন, আগামী ১৭ নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেল বা ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের কোনো যোগসূত্র নেই।

তিনি আরও জানান, জহরলাল দে ও কমল দের নেতৃত্বে সম্প্রতি বিজেপি প্রদেশ অফিস কুশাভাউ ভবনে যে বৈঠক হয়েছে, তা নিয়েও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম ভাঁড়িয়ে পাম্প অপারেটরদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন বিপ্লব কর।

পাম্প অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে বিপ্লব কর বলেন, কোনো ধরনের অপপ্রচারে বিশ্বাস না করতে। তিনি পুনর্ব্যক্ত করেন, ১৭ নভেম্বরের সম্মেলনের সঙ্গে মজদুর মনিটরিং সেলের কোনো সম্পর্ক নেই।

সাংবাদিক সম্মেলনে বিপ্লব করের সঙ্গে উপস্থিত ছিলেন ইমাম হোসেন, গৌতম বণিক, মিঠন দে, সুমন দে প্রমুখ।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top