News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে পাচারকালে ৩০ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার, আটক তিন
Image

বাংলাদেশে পাচারকালে ৩০ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার, আটক তিন

আগরতলা, ১৫ নভেম্বর : বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ৩০ লক্ষ টাকার সামগ্রী নিয়ে যাওয়ার সময় তিন কুখ্যাত পাচারকারীকে আটক করল রইস্যাবাড়ি থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ। একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর আটক তিন জনকে কাস্টমস বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পাচারকারীরা সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমাণ সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ মনে করছে। আটককৃতরা হলেন, জীবন চাকমা (৪০) বাড়ি আনন্দরছড়া, নয়ন চাকমা (৩৩) বাড়ি নিজা চন্দ্রপাড়া এবং জীবন চাকমা (৩৩), নীলাচন্দ্র লালছড়া।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাচারচক্রের আরও তথ্য পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Releated Posts

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে এসপি-র নেতৃত্বে বিশেষ তদন্তদল গঠিত

আগরতলা, ২৪ জুলাই: রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যুর মামলার তদন্ত করবেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top