News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা পুলিশের কঠোর উদ্যোগ: অপ্রাপ্তবয়স্কদের যানচালনায় কড়া ব্যবস্থা
Image

ত্রিপুরা পুলিশের কঠোর উদ্যোগ: অপ্রাপ্তবয়স্কদের যানচালনায় কড়া ব্যবস্থা

আগরতলা, ১৪ নভেম্বর : সড়ক দুর্ঘটনা রোধে অপ্রাপ্তবয়স্কদের মোটরযান চালনায় কড়া পদক্ষেপ নিতে বিশেষ অভিযান শুরু করেছে ত্রিপুরা পুলিশ। শুক্রবার ত্রিপুরা পুলিশের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ বছরের নিচে কোনো কিশোর-কিশোরী মোটরচালিত যানবাহন চালাতে পারবে না। মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮–এর ১৯৯এ ধারার বিধান অনুযায়ী এই ধরনের অপরাধ গুরুতর ঝুঁকি তৈরি করছে জননিরাপত্তার জন্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী ১৮ বছরের নিচে কারোরই কোনো মোটরচালিত যানবাহন চালানো বেআইনি। শুধু তাই নয়, যে অভিভাবক বা গাড়ির মালিক অপ্রাপ্তবয়স্ককে গাড়ি চালাতে দেয়, তাকেও অপরাধের জন্য দায়ী করা হবে।

এক্ষেত্রে, গাড়ির মালিক বা অভিভাবকের ওপর ২৫,০০০ টাকার জরিমানা, প্রাপ্তবয়স্ক দায়ী ব্যক্তির জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, অপরাধে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন এক বছরের জন্য বাতিল, অপরাধী কিশোর/কিশোরী ২৫ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাবে না।

ত্রিপুরা পুলিশ সকল অভিভাবক, পরিবার ও গাড়ির মালিকদের কড়া ভাবে সতর্ক করে জানিয়েছে—অপ্রাপ্তবয়স্কদের কোনোভাবেই মোটরযান চালাতে দেওয়া যাবে না। জনসুরক্ষার স্বার্থেই এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top