News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহীজলা জেলায় বিশাল যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস
Image

সিপাহীজলা জেলায় বিশাল যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১৩ নভেম্বর : বিশালগড় থানার পুলিশ ও টিএসআর-এর উদ্যোগে বেলবাড়ি এলাকায় পরিচালিত হয় এক বৃহৎ গাঁজা বিরোধী অভিযান। ওই অভিযান মোট ৪৫-৫০টি প্লটে আনুমানিক প্রায় ১ লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে।

ওই অভিযানে বিশালগড় থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা, এসডিপিও, টিএসআর ও সিআরপিএফ-এর সহযোগিতায় এবং স্থানীয় শ্রমিকদের সহায়তায় একটি যৌথ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানটি বংশীবাড়ি এডিসির অন্তর্গত বেলবাড়ি এলাকায় পরিচালিত হয়। যেখানে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এই গাছগুলো প্রায় ৪৫-৫০টি প্লটে চাষ করা হয়েছিল ।

অভিযান শেষে, ওই ঘটনায় এনডিপিএস আইন অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চোংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top