News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মায়ের ভরণপোষণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত বড় ভাই
Image

মায়ের ভরণপোষণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত বড় ভাই

আগরতলা, ১৩ নভেম্বর: মায়ের ভরণপোষণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ঘটনায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছোট ভাইয়ের হাতে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন বড় ভাই। অভিযুক্ত ছোট ভাই বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ী বিপুল দেবনাথ।

ঘটনার বিবরণে জানা যায়, গিরিবালা দেবনাথ(৯৫) এর দুই ছেলে। ছোট ছেলে বিপুল দেবনাথ ও বড় ছেলে বিদ্যাসাগর দেবনাথ(৭০)। অভিযোগ ছোট ভাই বিপুল দেবনাথ সমস্ত পিতৃসম্পত্তি ভোগ করছেন কিন্তু মায়ের ভরণপোষণ কিছুই দিচ্ছেন না। এর প্রতিবাদে মা গিরিবালা দেবনাথ আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত নির্দেশ দিয়েছে প্রতি মাসে বিপুল দেবনাথ কে মায়ের ভরণপোষণের জন্য টাকা দিতে হবে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে মায়ের ভরণপোষণের কোন দায়িত্বই নিচ্ছেন না ছোট ছেলে। সেই অভিযোগ এনে পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন বড় ছেলে বিদ্যাসাগর দেবনাথ। তিনি পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছেন ছোট ভাই বিপুল দেবনাথ এর বিরুদ্ধে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বিপুল দেবনাথ।

অভিযোগ বুধবার রাত প্রায় নটা নাগাদ বড় ভাই বিদ্যাসাগর দেবনাথ এর বাড়িতে চড়াও হয়ে উনাকে এবং উনার স্ত্রী পুত্রকে বেধড়ক মারধর করেন ছোট ভাই বিপুল দেবনাথ। ঘটনায় রক্তাক্ত হয়েছেন বিদ্যাসাগর দেবনাথ। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ কে কেন্দ্র করে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষকে ঘিরে গোটা এলাকায় ছি ছি রব পড়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top