News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর দুর্গাপুরে দুষ্কৃতীদের হামলায় চাঞ্চল্য — বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনতাই, উঠছে নেশা বাণিজ্যের অভিযোগ
Image

ধর্মনগর দুর্গাপুরে দুষ্কৃতীদের হামলায় চাঞ্চল্য — বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনতাই, উঠছে নেশা বাণিজ্যের অভিযোগ

ধর্মনগর, ১২ নভেম্বর:
ধর্মনগর শহরের দুর্গাপুর এলাকায় মঙ্গলবার রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুষ্কৃতি হামলার ঘটনা। স্থানীয় সূত্রে অভিযোগ, হাফিজ নামের এক যুবকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন মুখোশধারী দুষ্কৃতী কালো কাপড়ে মুখ বেঁধে সোনালী শিবির ক্লাবের সদস্য শিপন চৌধুরীর বাড়িতে হামলা চালায়।

ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৯টার সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় ঘরে এক বয়স্ক মহিলা উপস্থিত ছিলেন। তিনি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে কোনোমতে প্রাণে বাঁচেন। তবে দুষ্কৃতীরা ঘরে ব্যাপক ভাঙচুর চালায়—দরজা, জানালা, আসবাবপত্র থেকে শুরু করে এয়ার কন্ডিশনার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বাড়ির উঠানে থাকা একটি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা, যা মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। অভিযোগ, তারা ওই বয়স্ক মহিলার গলার চেন ও হাতের চুড়িও ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, হামলাকারী দলের কয়েকজনকে চিহ্নিত করা গেলেও অধিকাংশের মুখ ঢাকা থাকায় সবাইকে শনাক্ত করা যায়নি। এলাকাবাসীর একাংশের অভিযোগ, হামলার মূল অভিযুক্ত হাফিজ দীর্ঘদিন ধরে নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত, এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছিল।

ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top