News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার প্রস্তুতি শুরু, ২০০৫ সালের ১ জানুয়ারি নির্ধারিত ভিত্তি তারিখ
Image

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার প্রস্তুতি শুরু, ২০০৫ সালের ১ জানুয়ারি নির্ধারিত ভিত্তি তারিখ

আগরতলা, ১২ নভেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে ২০০৫ সালের ১লা জানুয়ারি তারিখকে ভিত্তি হিসেবে ধরা হবে বলে সরকারিভাবে নির্দেশ জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, দেশজুড়ে এসআইআর কার্যক্রম দুটি ভাগে ভাগ করে পরিচালিত হবে, যার মধ্যে ত্রিপুরা রয়েছে দ্বিতীয় ভাগে।

নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এস.আই.আর প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রশাসনের তরফে প্রস্তুতি শুরু হয়ে গেছে। জেলা ও মহকুমা স্তরে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। নির্বাচন দপ্তরের নির্দেশ মেনে তারা ভোটার তালিকার নিবিড় সংশোধনীর কাজ পরিচালনা করবেন বলে জানা গেছে।

এদিকে নির্দেশিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন মহকুমা অফিসে মানুষের ভিড় বাড়ছে। অনেকেই ২০০৫ সালের আগে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা যাচাই করতে বিএলও-দের সঙ্গে যোগাযোগ করছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

অন্যদিকে, ভোটার তালিকার এই নিবিড় সংশোধনীকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে এবং স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তবে নির্বাচন কমিশনের দাবি, এস.আই.আর প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক ভোটার তালিকার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগের সুফল আগামী দিনে স্পষ্ট হবে বলেও তারা আশাবাদী।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top