News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-সাব্রুম ট্রেন পরিষেবা ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা
Image

আগরতলা-সাব্রুম ট্রেন পরিষেবা ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা

আগরতলা, ১২ নভেম্বর: আগরতলা-সাব্রুম ও সাব্রুম-আগরতলা রুটে ট্রেন পরিষেবা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ওই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে আগরতলা থেকে সাব্রুমগামী এবং বিকেল ৪টা ২০ মিনিটে সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেন চলাচল করত। গত একমাস ধরে দফায় দফায় এই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিয়মিত যাত্রীরা জানিয়েছেন, প্রতিনিয়ত পরিষেবা বন্ধ হয়ে পড়ায় তাদের যাতায়াতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, রেলওয়ে এবং ত্রিপুরা পরিবহন দপ্তর বিষয়টিতে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। ফলে ক্ষোভ আরও বাড়ছে। ত্রিপুরা পরিবহন দপ্তর আপাতত ‘ভাতঘুমে’, এমনই কটাক্ষ স্থানীয়দের। যাত্রীরা দ্রুত পরিষেবা পুনরায় চালুর দাবি তুলেছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top