News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘ দেড় মাস ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গ্রামের মানুষ, রাস্তায় নামলো প্রমীলা বাহিনী
Image

দীর্ঘ দেড় মাস ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গ্রামের মানুষ, রাস্তায় নামলো প্রমীলা বাহিনী

আগরতলা, ১১ নভেম্বর : ধর্মনগর কালাছড়া ব্লকের অধীন পূর্ব প্রত্যেকরায় গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডে গত দেড় মাস ধরে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকার ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পানীয় জল না পেয়ে অবশেষে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন গ্রামের মহিলা ও স্থানীয় বাসিন্দারা।

ধর্মনগর কদমতলা মূল সড়কের পাশে আজ সকালে শতাধিক মহিলা এবং কিছু পুরুষ সংগঠিত হয়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে পানি সরবরাহ পুনরায় চালু করতে হবে, নতুবা তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

জানা গেছে, গত দেড় মাস ধরে গ্রামে পানীয় জল সরবরাহ বন্ধ থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে, ওই এলাকার মানুষকে খোলা কুয়া বা দূরবর্তী জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, যা পুষ্টি এবং স্বাস্থ্যজনিত ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে গরমের সময় তীব্র জলকষ্টে ভুগেন গ্রামবাসীরা।

প্রমীলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা বারবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সদর্থক উত্তর পাননি। পরিস্থিতি এতটাই খারাপ যে, নারী ও শিশুদের স্বাস্থ্যও নাজুক হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন এবং দাবি তুলেছেন জল সরবরাহের দ্রুত সমাধান।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top