News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তিন রোগীকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সাংসদ বিপ্লব
Image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তিন রোগীকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১১ নভেম্বর : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক ধাপে তিনজন রোগীর উন্নত চিকিৎসার জন্য মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা মঞ্জুর হয়েছে। এই সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।

নিজের সামাজিক মাধ্যমে বিপ্লব দেব লিখেছেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কল্পনা সরকারকে ৩ লক্ষ টাকা, সোমা ঘোষ সেনগুপ্তাকে ৩ লক্ষ টাকা এবং বেবি ঋধিমা চক্রবর্তীকে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা মঞ্জুর হয়েছে।

তিনি আরও জানান, তিনজনই উন্নত চিকিৎসার জন্য সহায়তা চেয়ে আবেদন করেছিলেন। তিনি তা দ্রুত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠান এবং অল্প সময়ের মধ্যেই এক ধাপে তিনটি মঞ্জুরি মিলে যায়।

সাংসদ বিপ্লব দেব উল্লেখ করেন, এর আগেও বিভিন্ন রোগীর চিকিৎসা সংক্রান্ত আবেদন পাঠানো হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রত্যেক ক্ষেত্রেই আন্তরিকভাবে মঞ্জুরি দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ ত্রিপুরার অসুস্থ নাগরিকদের মধ্যে নতুন আশা জাগিয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top