News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বংশীবাড়িতে বিশাল গাঁজা বিরোধী অভিযান: ধ্বংস করা হল প্রায় ৫৫ হাজার গাছ
Image

বংশীবাড়িতে বিশাল গাঁজা বিরোধী অভিযান: ধ্বংস করা হল প্রায় ৫৫ হাজার গাছ

আগরতলা, ১১ নভেম্বর : মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে বংশীবাড়ি এলাকায় পরিচালিত হয় এক বৃহৎ গাঁজা বিরোধী অভিযান। ওই অভিযান মোট ২৫টি প্লটে আনুমানিক প্রায় ৫৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে।

ওই অভিযানে অংশ নেয় বিশালগড় থানার ওসি বিজয় দাস, টিএসআর, বিএসএফ এবং চড়িলাম বন দপ্তরের সদস্যরা। পুলিশ ও প্রশাসনের এই যৌথ উদ্যোগে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া সাংবাদিকদের জানান, যেখানেই এই অবৈধ গাঁজা বাগান গড়ে উঠেছে, সঠিক সময়ের মধ্যে সবকটিকেই কেটে ধ্বংস করা হবে। অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিনের এই অভিযানকে ঘিরে এলাকাজুড়ে গাঁজা চাষীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের এই দৃঢ় পদক্ষেপে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে গাঁজা চাষে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top