News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় যানবাহনের গতিসীমা নির্ধারণে সরকারের নতুন নির্দেশিকা
Image

ত্রিপুরায় যানবাহনের গতিসীমা নির্ধারণে সরকারের নতুন নির্দেশিকা

আগরতলা, ১৩ নভেম্বর : রাজ্যজুড়ে রাস্তাঘাটের উন্নয়ন ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার নতুন করে মোটরযানগুলির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করল। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যে এখন ছয়টি জাতীয় সড়ক চালু রয়েছে এবং গ্রামীণ ও জেলা সড়ক নেটওয়ার্কও সম্প্রসারিত হয়েছে। এই প্রেক্ষাপটে বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি এবং সড়ক পরিস্থিতির অমান্যতা রোধ করতে নতুন গতিসীমা কার্যকর করা হচ্ছে।

নতুন গতিসীমা অনুযায়ী, চার লেন ও বিভক্ত জাতীয় সড়ক: হালকা মোটরযান: সমতল এলাকায় ১০০ কিমি/ঘন্টা, পাহাড়ি এলাকায় ৮০ কিমি/ঘন্টা, মাঝারি ও ভারী যানের ক্ষেত্রে, সমতল এলাকায় ৭০ কিমি/ঘন্টা, পাহাড়ি এলাকায় ৬০ কিমি/ঘন্টা। দুই লেন জাতীয় ও রাজ্য সড়ক: হালকা মোটরযান: ৬০ কিমি/ঘন্টা (সমতল), ৪৫ কিমি/ঘন্টা (পাহাড়ি), মাঝারি ও ভারী যান: ৫০ কিমি/ঘন্টা (সমতল), ৩৫ কিমি/ঘন্টা (পাহাড়ি)। প্রধান জেলা সড়ক: হালকা মোটরযান: ৫০ কিমি/ঘন্টা (সমতল), ৪০ কিমি/ঘন্টা (পাহাড়ি)। মাঝারি ও ভারী যান: ৪০ কিমি/ঘন্টা (সমতল), ৩০ কিমি/ঘন্টা (পাহাড়ি)।

পৌর ও শহরাঞ্চল সড়ক:
হালকা মোটরযান: ৩৫ কিমি/ঘন্টা (সমতল), ২৫ কিমি/ঘন্টা (পাহাড়ি), মাঝারি ও ভারী যান: ২৫ কিমি/ঘন্টা (সমতল), ২০ কিমি/ঘন্টা (পাহাড়ি)।

পঞ্চায়েত ও গ্রামীণ সড়ক:
সকল যানবাহন: ৩৫ কিমি/ঘন্টা (সমতল), ২৫ কিমি/ঘন্টা (পাহাড়ি)। সংবেদনশীল এলাকা (স্কুল, হাসপাতাল, বাজার ইত্যাদি): সকল যানবাহন: ২৫ কিমি/ঘন্টা (সমতল), ২০ কিমি/ঘন্টা (পাহাড়ি)।

এই নতুন গতিসীমা কার্যকর হলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং জননিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top