News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে পথদুর্ঘটনায় কলেজ পড়ুয়া যুবকের মর্মান্তিক মৃত্যু
Image

ধর্মনগরে পথদুর্ঘটনায় কলেজ পড়ুয়া যুবকের মর্মান্তিক মৃত্যু

ধর্মনগর, ১১ নভেম্বরঃ আবারও পথদুর্ঘটনায় প্রাণ হারাল এক কলেজ পড়ুয়া যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে ধর্মনগর কামেশ্বর–বাগবাসা মূল সড়কে। মৃত যুবকের নাম মিশুক নাথ (২১), বাড়ি বাগবাসা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মিশুক নাথ তার মোটরবাইকে করে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে প্রবল সংঘর্ষ হয় তার বাইকের। সংঘর্ষের তীব্রতায় বাইকসহ ছিটকে পড়েন মিশুক।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা গুরুতর আহত অবস্থায় মিশুককে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা জানান, আজ ভোরের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে শোকের ছায়া।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top