News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খাবার বঞ্চিত শিশুরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরে তালা, খালি পেটে বাড়ি ফিরছে ছোট্টরা
Image

খাবার বঞ্চিত শিশুরা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরে তালা, খালি পেটে বাড়ি ফিরছে ছোট্টরা

আগরতলা, ১১ নভেম্বর: বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখ ব্লকের আমজাদনগর এলাকার নয়াপাড়া ২ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ওই কেন্দ্রের শিশুদের জন্য সরকার নির্ধারিত চাল, ডাল ও অন্যান্য রান্নার সামগ্রী দীর্ঘদিন ধরে সরবরাহ করা হচ্ছে না। এর ফলে ওই কেন্দ্রে আগত শিশুরা প্রতিদিন খালি পেটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে।

জানা গেছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাঁধুনি উপস্থিত থাকলেও রান্নাঘরে তালা ঝুলছে বহুদিন ধরেই। সরকারি নিয়ম অনুযায়ী শিশুদের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার কথা থাকলেও, বাস্তবে তা কার্যত বন্ধ হয়ে গেছে।

অঙ্গনওয়াড়ি কর্মীট দাবি, উচ্চতর দপ্তর থেকে দীর্ঘদিন ধরে খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ রয়েছে, ফলে তাদের কিছু করার নেই। অপরদিকে স্থানীয়দের অভিযোগ, এই অব্যবস্থাপনার পেছনে প্রশাসনিক উদাসীনতা ও নজরদারির অভাবই মূল কারণ।

এই ঘটনার ফলে এলাকার অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে দাবি তুলেছেন, দ্রুত এই সমস্যার সমাধান করে শিশুদের খাবারের ব্যবস্থা পুনরায় চালু করতে হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top