News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লিতে বিস্ফোরণের পর রাজধানীতে যানবাহনে তল্লাশি অভিযান, সক্রিয় আমতলী থানার পুলিশ
Image

দিল্লিতে বিস্ফোরণের পর রাজধানীতে যানবাহনে তল্লাশি অভিযান, সক্রিয় আমতলী থানার পুলিশ

আগরতলা, ১১ নভেম্বর : রাজধানী আগরতলা শহরে প্রবেশ এবং শহর থেকে বের হওয়া সমস্ত ধরনের যানবাহনের উপর নজরদারি জোরদার করেছে পুলিশ। আমতলী থানার নাকা পয়েন্টে দিনরাত ২৪ ঘণ্টা ধরে চলছে কঠোর চেকিং অভিযান।

সূত্রে জানা গেছে, গভীর রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান অব্যাহত থাকে। কর্তব্যরত পুলিশ অফিসারদের মতে, অবৈধ পণ্য বা নেশাজাতীয় সামগ্রী যাতে শহরে প্রবেশ বা বাইরে যেতে না পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি রাজ্য থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য ও অন্যান্য অবৈধ সামগ্রী সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচারের অভিযোগ উঠেছে। সেই পাচার রোধ করতেই আমতলী থানার পুলিশ এই কড়া নজরদারি চালাচ্ছে।

কর্তব্যরত এক পুলিশ অফিসার জানান, এই তল্লাশি অভিযান নিয়মিতভাবে চলছে এবং আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top