News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ডার গোলচক্কর এলাকায় সাধারণ বিবাদকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি, এতে কোনো সাম্প্রদায়িক কারণ নেই, দাবি পুলিশের
Image

বর্ডার গোলচক্কর এলাকায় সাধারণ বিবাদকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি, এতে কোনো সাম্প্রদায়িক কারণ নেই, দাবি পুলিশের

আগরতলা, ১০ নভেম্বর:
রবিবার বর্ডার গোলচক্কর এলাকায় ঘটে যাওয়া উত্তেজনার ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বর্ডার গোলচক্কর এলাকায় দুই ব্যক্তির মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। ক্রমেই সেই বাকবিতণ্ডা স্থানীয় এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। বাকবিতন্ডা ও দোকান ভাঙার ঘটনায় মোট দুটি মামলায় চারজনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই ঘটনাস্থলে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) নামানো হয় এবং তারা এলাকায় মিছিল করে পরিস্থিতি স্বাভাবিক রাখে।

আজ সোমবার পশ্চিম থানায় এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ধ্রুব নাথ জানান, ঘটনাটি সম্পূর্ণভাবে সাধারণ বিবাদকে কেন্দ্র করে ঘটেছে। এর সঙ্গে কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংগঠিত সংঘর্ষের যোগ নেই। তিনি আরও জানান, পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। গতকালের ঘটনাটি নিছকই সাধারণ বিবাদ। কিছু মহল সেটিকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সজাগ। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও কাউকে তলব করা হবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জীও।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top