News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ
Image

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ

আগরতলা, ১০ নভেম্বর: ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী।

পর্ষদ সূত্রে জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা, আর শেষ দিন ভোকেশনাল বিষয় পরীক্ষা দিয়ে শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি, ইংরেজি বিষয়ের মাধ্যমে। ২৪ মার্চ ভোকেশনাল পরীক্ষা দিয়ে শেষ হবে মাধ্যমিকের মূল পরীক্ষা। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন পর্ষদ সচিব ড. দুলাল দে জানান, প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৭ নভেম্বর থেকে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরও জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছে ৩৮,১৩৫ জন ছাত্রছাত্রী, এবং অনুমান করা হচ্ছে মোট প্রায় ৪০,০০০ পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেবে।

অপরদিকে, উচ্চ মাধ্যমিক স্তরে ১০ নভেম্বর পর্যন্ত এনরোলমেন্ট হয়েছে ২৯,৯৪৩ জন ছাত্রছাত্রীর, যা আরও ২০০ জনের মতো বাড়তে পারে বলে পর্ষদ সচিবের ধারণা।

ড. দুলাল দে জানান, “বিগত বছর যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারেনি, তারা যেন অনলাইনে পুনরায় রেজিস্ট্রেশন করে নেয়। অনলাইন পোর্টাল নভেম্বর মাসজুড়ে খোলা থাকবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “অনলাইনে ফর্ম ফিলাপের পর সকল পরীক্ষার্থী যেন ভালোভাবে যাচাই করে নেয় তাদের তথ্য সঠিকভাবে সংরক্ষিত হয়েছে কি না। কারণ প্রতিবছর দেখা যায়, অনেক ছাত্রছাত্রী ভালো নম্বর পেলেও উপস্থিতির ঘাটতির কারণে অনুপস্থিত দেখানো হয়।”

পর্ষদ সভাপতি ও সচিব উভয়েই শিক্ষকদের অনুরোধ করেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখার জন্য।

সার্বিকভাবে অনুমান করা হচ্ছে, এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিগত বছরের তুলনায় প্রায় ১০ হাজার বেশি ছাত্রছাত্রী অংশ নেবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top