News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরএসএস পরিচালিত বিজেপি সরকার ফ্যাসিবাদী মানসিকতা নিয়ে পুঁজিপতিদের স্বার্থরক্ষার কাজ করছে এবং কৌশলে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে : মানিক সরকার
Image

আরএসএস পরিচালিত বিজেপি সরকার ফ্যাসিবাদী মানসিকতা নিয়ে পুঁজিপতিদের স্বার্থরক্ষার কাজ করছে এবং কৌশলে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে : মানিক সরকার

আগরতলা, ১০ নভেম্বর: আরএসএস পরিচালিত বিজেপি সরকার ফ্যাসিবাদী মানসিকতা নিয়ে পুঁজিপতিদের স্বার্থরক্ষার কাজ করছে এবং কৌশলে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই শ্রমজীবী মানুষের নেতৃত্বে জনগণকেন্দ্রিক রাজনৈতিক বিকল্প গড়ে তোলার উদ্যোগ চলছে। আজ আগরতলার শ্রমিক সমাবেশে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম)-এর প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

এদিনের সমাবেশে শ্রী সরকার বলেন, আরএসএস ও বিজেপি পরিকল্পিতভাবে গণতন্ত্রের ভিত্তি দুর্বল করছে, যাতে পুঁজিপতিরা লুটরাজ অবাধে চলতে পারে। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি সরকার লুটের পাহাড়কে লজ্জার স্মারকে পরিণত করছে। কারণ সমস্ত নীতি আজ পুঁজিপতিদের সুবিধা ও শ্রমজীবী মানুষের ক্ষতির জন্য তৈরি হচ্ছে।

দেশজুড়ে শ্রমজীবী মানুষের দুঃস্থ অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপির শাসন থাকলেও শ্রমিকদের জীবনযুদ্ধ আরও কঠিন হয়ে উঠছে। তাই তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন শোষণের এই শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে।

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও কেরল রাজ্যে বামফ্রন্ট সরকারের ঐতিহ্য স্মরণ করে এদিন মানিক সরকার বলেন, এই সরকারগুলি সবসময় গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় লড়াই করেছে। তাঁর দাবি, বর্তমানে শুধুমাত্র কেরলেই গণতান্ত্রিক সরকার টিকে আছে, আর সেটিকেও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বিজেপির মদতে।

বামপন্থী আন্দোলনের পুনরুজ্জীবনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শ্রমজীবী মানুষের নেতৃত্বে জনগণকেন্দ্রিক রাজনৈতিক বিকল্প গড়ে তোলার উদ্যোগ চলছে। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকেই বর্তমান সঙ্কটের মূল কারণ আখ্যা দিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আদর্শগত ও রাজনৈতিক লড়াই অপরিহার্য।

এদিন তিনি আটি বলেন, শাসক দল জনগণের জাগরণকে ভয় পাচ্ছে। বাধা যতই আসুক, জনগণ জয়ী হবেই। লাল পতাকা হাতে সংগ্রামের পথে এগিয়ে চলুন, জনগনের প্রতি তাঁর আহবান।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top