News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শাসক জোট মিথ্যা প্রতিশ্রুতি ও কালো টাকার উপর নির্ভর করে সরকার চালাচ্ছে : জিতেন্দ্র
Image

শাসক জোট মিথ্যা প্রতিশ্রুতি ও কালো টাকার উপর নির্ভর করে সরকার চালাচ্ছে : জিতেন্দ্র

আগরতলা, ১০ নভেম্বর: শাসক জোট মিথ্যা প্রতিশ্রুতি ও কালো টাকার উপর নির্ভর করে সরকার চালাচ্ছে। বর্তমানে দুর্নীতি রাজ্য সরকার ও ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-তেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আজ আগরতলায় শ্রমিক সমাবেশে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী নেতা ও সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, আজকের সমাবেশে শ্রমজীবী মানুষ, যুব সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর উপস্থিতিই অভূতপূর্ব প্রতিরোধের প্রতীক বলে বিবেচিত হবে। তিনি বলেন, কর্মজীবী মানুষকে পরাজিত করা যায় না। আজ আপনারাই তার প্রমাণ দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক আস্তাবল ময়দানে রাজনৈতিক সভা আয়োজনে বাধা সৃষ্টি করেছে। তাঁর মতে, বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা জোট এখন দিকহীন ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কারণ সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে।

এদিন শ্রী চৌধুরী সমালোচনা করে বলেন, সরকার হাঁপানিয়া অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করলেও, সেই স্থান এখন গণতান্ত্রিক কার্যক্রমের পরিবর্তে বাণিজ্যিক মেলায় ব্যবহৃত হচ্ছে। তিনি স্পষ্ট করেন, আজকের সমাবেশ দান বা অবাস্তব দাবির জন্য নয়। এটি শ্রম, দক্ষতা ও মেধার ন্যায্য মর্যাদার দাবি তোলার আন্দোলন।তিনি আরও অভিযোগ করেন, শাসক জোট মিথ্যা প্রতিশ্রুতি ও কালো টাকা উপর নির্ভর করে সরকার চালাচ্ছে, এবং দুর্নীতি রাজ্য সরকার ও ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-তেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রাজ্যে দুর্নীতি, ভয়ভিত্তিক শাসনব্যবস্থা এবং গণতান্ত্রিক কণ্ঠকে দমন করার প্রবণতা দিন দিন বাড়ছে।

এদিন তিনি তিপরা মথাকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, তিপরা মথা রাজ্যকে তিপ্রাল্যান্ড বানাতে চাইছে, কিন্তু তা কোনওভাবেই সম্ভব নয়। তিপরা মথা ‘নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট’-এর পর এখন নতুন স্লোগান দিচ্ছে ‘ওয়ান নর্থ ইস্ট। তাঁর মতে, জনজাতি সম্প্রদায়ের আবেগকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে ফায়দা তুলতেই এই প্রচেষ্টা চালাচ্ছে মথা।

বিহার বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে চৌধুরী বলেন, যদি সেখানে বিজেপি পরাজিত হয়, তবে তা তাদের জাতীয় স্তরে পতনের সূচনা হতে পারে। তাই জনগণের নিকট তাঁর আহ্বান, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই জোরদার করতে, কারণ রাজ্যে ক্রমবর্ধমান অপরাধ, মাদক সমস্যা ও নৈতিক অবক্ষয় প্রশাসনের ব্যর্থতার চিহ্ন বহন করছে।

এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন চা-বাগান শ্রমিক, রাবার শ্রমিক, নির্মাণ শ্রমিক, বেকার যুবক ও দিনমজুররা। চৌধুরী ঘোষণা করেন, কৃষক, জুমচাষি ও শ্রমজীবী মানুষের দাবি নিয়ে তিনি রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে যাবেন।

Releated Posts

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…

ByByReshmi Debnath Jun 11, 2026

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top