News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুর থেকে নাবালিকা অপহরণ, অভিযুক্ত বাংলাদেশি যুবক, সিধাই থানায় মামলা দায়ের
Image

মোহনপুর থেকে নাবালিকা অপহরণ, অভিযুক্ত বাংলাদেশি যুবক, সিধাই থানায় মামলা দায়ের

আগরতলা, ১০ নভেম্বর: মোহনপুরের দীঘালিয়া গ্রামে এক নাবালিকা অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে সুব্রত দেবনাথ নামে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে, যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ওই নাবালিকাকে বলপূর্বক অপহরণ করেছেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, রবিবার রাতে দীঘালিয়া গ্রামের অনুষ্কা দেবনাথ নামে এক নাবালিকাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত সুব্রত দেবনাথ। জানা গেছে, সুব্রত বাংলাদেশের বেল্লা শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে অবস্থান করছিল।

ঘটনার পর অনুষ্কার পরিবার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

এদিকে, নিখোঁজ নাবালিকার পরিবার স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছে। পাশাপাশি তারা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে—যদি কারও নজরে নাবালিকাটি আসে, তবে নিকটস্থ থানায় অবিলম্বে যোগাযোগ করার জন্য।

Releated Posts

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top