News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেলাঘর থানার পুলিশের বিরাট সাফল্য, ৭২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার
Image

মেলাঘর থানার পুলিশের বিরাট সাফল্য, ৭২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার

মেলাঘর, ৯ নভেম্বর : নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈবান্দাল গামাইছড়া রাবার বাগানে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা একাধিক ড্রাম থেকে ৭২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেয় মেলাঘর থানার পুলিশ, টিএসআর ও এসটিএফ বাহিনী। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলা পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা জানান, পুলিশের এই অভিযান নেশা বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, “সমাজকে নেশামুক্ত রাখার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক কোটি টাকার কাছাকাছি। ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top