News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার — আগুনে পুড়ে ছাই রান্নাঘর সহ প্রয়োজনীয় জিনিস
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার — আগুনে পুড়ে ছাই রান্নাঘর সহ প্রয়োজনীয় জিনিস

কল্যাণপুর, ৯ নভেম্বর : বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল এক অসহায় পরিবার। কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলীর অভিচরণ মাস্টার পাড়ায় রবিবার সকালে আকস্মিক আগুনে ভস্মীভূত হয়েছে সরজিৎ দাস নামে এক কৃষিজীবী পরিবারের রান্নাঘর।

স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনে ভুগছিল সরজিৎ দাসের পরিবার। কৃষিকাজ ও দিনমজুরির টাকাতেই কোনোমতে সংসার চলে। পরিবারের রান্নাঘরটি ছিল ছনের ছাউনি দেওয়া—বর্তমান সময়ে যা বিরল দৃশ্য। রবিবার সকালে পরিবারের সদস্যরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছনের ছাউনি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান, তবে ততক্ষণে স্থানীয়দের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সৌভাগ্যবশত ঘটনায় কেউ হতাহত না হলেও রান্নাঘরের যাবতীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করেছেন দমকল কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এই আর্থিকভাবে দুর্বল পরিবারটির পাশে এখন প্রশাসন ও সমাজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে সহানুভূতির সুর ছড়িয়ে পড়েছে।

Releated Posts

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top