News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর বিএমএস কার্যালয়ে তালা, আগরতলায় বিক্ষোভ কর্মীদের
Image

ধর্মনগর বিএমএস কার্যালয়ে তালা, আগরতলায় বিক্ষোভ কর্মীদের

আগরতলা, ৮ নভেম্বর : ধর্মনগর বিএমএস কার্যালয়ে তালা দেওয়া নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল করে বিএমএস কর্মীরা। সংগঠনের তরফ থেকে দাবি, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ধর্মনগর বিএমএস কার্যালয়ের তালা না খোলা হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের নির্দেশে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) উত্তর জেলা কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অতিরিক্ত মহকুমা শাসক (এডিএম) ডেভিড হালাম। সাম্প্রতিক কিছু উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষিতে প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আপাতত অফিসটি প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

আজ এরই প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করে বিএমএস কর্মীরা। সংগঠনের তরফ থেকে দাবি, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ধর্মনগর বিএমএস কার্যালয়ের তালা না খোলা হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top