News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকাশ্যে বিএসএফের গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর হামলা, বিশালগড়ে তীব্র উত্তেজনা
Image

প্রকাশ্যে বিএসএফের গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর হামলা, বিশালগড়ে তীব্র উত্তেজনা

বিশালগড়, ৭ নভেম্বর: প্রকাশ্যে বিএসএফের গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো বিশালগড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বিশালগড় নিউ মার্কেট এলাকার সাপ্তাহিক গবাদি পশুর হাটে।

সূত্রের খবর, কামথানার দিক থেকে গরুবোঝাই একটি গাড়ি বিশালগড়ের দিকে আসছিল। কামথানা বিওপির বিএসএফ জওয়ানরা গাড়িটিকে থামানোর চেষ্টা করলে, চালক নির্দেশ উপেক্ষা করে গাড়িটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পথে গাড়িটি বিশালগড় বাজারে প্রবেশের সময় দুটি গাড়িতে ধাক্কা মারে। এরপর কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক গরুর বাজারে গিয়ে পৌঁছায়।

তৎক্ষণাৎ বিএসএফের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে, সেখানে উপস্থিত কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় কিছু গরুর কারবারি বিএসএফের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালায় এবং জওয়ানদের উপর আক্রমণ করে বলে জানা গেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাজার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিএসএফ জওয়ান। তাদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিএসএফ উভয় পক্ষই বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার নেপথ্যে কারা যুক্ত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন হাতে তুলে নেওয়া কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

স্থানীয় মহলের মত, এভাবে প্রকাশ্যে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। এলাকায় আবারও আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top