News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা মেডিকেল কলেজে আরও ৫০টি এমবিবিএস আসন বৃদ্ধি, রাজ্যে মোট আসন সংখ্যা ৪৫০, ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরা মেডিকেল কলেজে আরও ৫০টি এমবিবিএস আসন বৃদ্ধি, রাজ্যে মোট আসন সংখ্যা ৪৫০, ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ নভেম্বর: ত্রিপুরার মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য। ন্যাশনাল মেডিকেল কমিশন ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড. বি.আর. আম্বেদকর মেমোরিয়াল হাসপাতাল আগরতলাকে অতিরিক্ত ৫০টি এমবিবিএস আসনের অনুমোদন দিয়েছে। এর ফলে ত্রিপুরা মেডিকেল কলেজে এমবিবিএস আসনের সংখ্যা ১০০ থেকে বেড়ে দাঁড়াল ১৫০। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এই বৃদ্ধির ফলে বর্তমানে রাজ্যজুড়ে মোট এমবিবিএস আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০। গত তিন বছরে রাজ্যে মোট ২২৫টি নতুন এমবিবিএস আসন যুক্ত হয়েছে যা ত্রিপুরার স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক বলে মনে করা হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা ও মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও জানান, এই অগ্রগতির পেছনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে.পি. নাড্ডার নিরন্তর সহযোগিতা ও দিকনির্দেশনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top