News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় তিনটি রোপওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে উদ্যোগ, সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে এনএইচএলএমএলের প্রধানের বৈঠক
Image

ত্রিপুরায় তিনটি রোপওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে উদ্যোগ, সাংসদ বিপ্লব কুমার দেবের সঙ্গে এনএইচএলএমএলের প্রধানের বৈঠক

আগরতলা, ৪ নভেম্বর : ত্রিপুরায় পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত খুলতে চলেছে সরকার। আজ নয়াদিল্লিতে সাংসদ বিপ্লব কুমার দেবের সরকারি আবাসে ন্যাশনাল হাইওয়ে লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (এনএইচএলএমএল)-এর প্রধান কার্যকরী অধিকারী রাজেশ মলিকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে ত্রিপুরার তিনটি রোপওয়ে প্রকল্প — মহারানী থেকে ছবিমুড়া, উদয়পুর রেলস্টেশন থেকে ত্রিপুরাসুন্দরী মন্দির, এবং ত্রিপুরাসুন্দরী মন্দির থেকে ছবিমুড়া — নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়।

সাংসদ বিপ্লব কুমার দেব জানান, খুব শিগগিরই এনএইচএলএমএলের একটি বিশেষজ্ঞ দল ত্রিপুরা সফরে আসবেন এবং প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। এই তিনটি রোপওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন, স্থানীয় যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ত্রিপুরার বহুদিনের স্বপ্ন এই রোপওয়ে প্রকল্পগুলি কার্যকর হলে রাজ্যের অর্থনীতি ও পর্যটন খাত উভয়ই নতুন গতিপথে এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top