News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিমেন্ট সরবরাহে জটিলতা, তেলিয়ামুড়া থেকে রাজ্যজুড়ে ট্রাক মালিক-শ্রমিকদের কর্মবিরতি
Image

সিমেন্ট সরবরাহে জটিলতা, তেলিয়ামুড়া থেকে রাজ্যজুড়ে ট্রাক মালিক-শ্রমিকদের কর্মবিরতি

আগরতলা, ৪ নভেম্বর: আচমকাই সিমেন্ট সরবরাহে জটিলতা দেখা দেওয়ায় রাজ্যজুড়ে বিপাকে পড়েছেন ট্রাক মালিক ও শ্রমিকরা। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। সিমেন্ট সরবরাহজনিত সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তেলিয়ামুড়া সহ বিভিন্ন এলাকায় ট্রাক মালিক ও চালকেরা যৌথভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

তেলিয়ামুড়া অঞ্চলে বিপুল সংখ্যক ট্রাক মালিক ও শ্রমিক সিমেন্ট সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় ইতিমধ্যেই এর ব্যাপক প্রভাব পড়েছে এলাকাজুড়ে। কর্মবিরতির কারণে স্থানীয় পরিবহন ও নির্মাণ কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

ট্রাক মালিকদের অভিযোগ, প্রায় দুই মাস আগে মেঘালয়ের বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি হঠাৎ করে সিমেন্ট পরিবহনের ভাড়া কমিয়ে দেয়। পাশাপাশি তারা নিজেদের ট্রাক ব্যবহার করে আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরা রাজ্যে সিমেন্ট পাঠাচ্ছে। এর ফলে স্থানীয় ট্রাক মালিক ও শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তেলিয়ামুড়া থেকে শুরু হলেও এখন এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য অংশে। রাজ্যজুড়ে বিভিন্ন ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন ইতিমধ্যেই কর্মবিরতির সমর্থন জানিয়েছে।

বর্তমানে এই সমস্যা কোন পথে গড়ায়, এবং প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এই জটিলতা নিরসনে পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top